সাংবাদিকরা আমাদের উন্নয়ন সহযোগী : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকরা আমাদের উন্নয়ন সহযোগী। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে কেউ যেন পানি ঘোলা না করতে পারে এবং সরকারের সঙ্গে সাংবাদিকদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নষ্ট করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার সচিবালয়ে সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ব্যাংক হিসাব তলব নিয়ে তাদের (সাংবাদিক) সঙ্গে কোনোভাবেই ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বিষয়টা দেখছি।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব মো. আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালীন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। সূত্রঃ ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply