
অনলাইন ডেস্ক:
যাত্রী ও চালকদের কঠোর স্বাস্থ্যবিধি মানা, স্বল্প সংখ্যক যাত্রী পরিবহনসহ বেশ কয়েকটি শর্তে আগামী ১ জুন (সোমবার) থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।
শুক্রবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এছাড়া আগামী ৩১ মে রোববার থেকে লঞ্চসহ অন্যান্য নৌযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আগামীকাল আবারো সরকারের সঙ্গে বৈঠকে বসবেন বাস ও নৌ যান মালিকরা।
তিনি জানান বাসে ওঠার আগে পুরো গাড়ি স্যানিটাইজ করতে হবে, যাত্রীদের হাতধোঁয়া, মাস্কপরা নিশ্চিত করতে হবে। দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে নিদিষ্ট গন্তব্য ছাড়া কোন যাত্রী তোলা যাবে না। এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া গণপরিবহনের ভাড়ার বিষয়টি আগামীকাল নির্ধারণ বিষয়ক কমিটির সভায় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক সচিব।
সড়ক সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে ৩১ মে (রোববার) থেকে লঞ্চ চলাচলের জন্য লঞ্চ মালিকদের নির্দেশনা দিয়েছেন বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক৷
সূত্র: ডেইলী বাংলাদেশ।