সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

অনলাইন ডেস্ক:

আগামী সোমবার থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

শুক্রবার সন্ধ্যায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

কঠোর লকডাউনে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। পণ্যবাহী যান ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।

এ বিষয়ে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিস্তারিত আদেশ জারি করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply