স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম

অনলাইন ডেস্ক:

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

এর আগে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর তার পদত্যাগপত্র গ্রহণ করে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর কয়েক ঘণ্টা পরই নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দেয় সরকার।

সূত্র: ডেইলী বাংলাদেশ।