হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

অনলাইন ডেস্ক:

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও ঢাকা মহানগর শাখার আমির আল্লামা নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলেন এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে, এ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হকসহ প্রায় চারশ নেতা উপস্থিত ছিলেন।

তবে সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকেরা। তাদের বক্তব্য, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। সম্মেলনে তারা আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার