২১০ পত্রিকা বাতিলে তালিকা করা হয়েছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২১০টি পত্রিকা আছে, যেগুলো মাঝে মাঝে কোথা থেকে ছাপা হয়, তা কেউ জানে না। এগুলো থাকার দরকার নেই। পত্রিকাগুলো বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ভাবনা দ্বি-বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কিছু ধান্ধাবাজও তৈরি হয়েছে। এটাই বাস্তবতা। কেউ গণমাধ্যমকে নিজের স্বার্থে ব্যবহার করছে। কেউ ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে।

তিনি বলেন, যেগুলো ভালো গণমাধ্যম তারা এখন চ্যালেঞ্জের মুখে আছে। যদিও এগুলো ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হয় না। রাষ্ট্রের ও জনগণের স্বার্থে পরিচালিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ। সূত্রঃ ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply