ইতালিতে একদিনে আরও ৩৪৯ জনের মৃত্যু

নিউজে ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে সোমবার ইতালিতে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১ শ’ ৫৮ জনে দাঁড়ালো। চীনের বাইরে ইতালিতে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

ইতালির লম্বারডি অঞ্চলেই করোনার ১৪শ’ ২০ জনের মৃত্যু হয়েছে। যা মোট মৃত্যুর ৬৬ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৪৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

ইতিমধ্যে এ ভাইরাসে দেড় লক্ষাধিকের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি জন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।