
অনলাইন ডেস্ক:
এখন পর্যন্ত পৃথিবীর প্রতিটি মানুষের মনে সম্ভবত একটাই প্রশ্ন, কোভিড-১৯ চিকিত্সার ওষুধ পাওয়া যাবে কবে? বিশেষজ্ঞরা বলছেন, ‘করোনার প্রথম ওষুধটি সম্ভবত পাওয়া গেছে’। যুক্তরাষ্ট্রের সরকারের সংক্রামক ব্যাধিবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনা ভাইরাসের পরীক্ষমূলক চিকিত্সায় ট্রায়াল রান দিয়ে অর্থাত্ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে প্রাথমিক যে ফলাফল পাওয়া গেছে তাতে তিনি আশাবাদী।
রেমডিসিভির হচ্ছে এমন একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ যা ইবোলা রোগের চিকিত্সার জন্য তৈরি হয়েছিল। বিশেষজ্ঞরা জিলেডের এই বিবৃতি ব্যাখ্যা করে বলছেন, কঠিন মেডিক্যাল শব্দ বাদ দিয়ে সোজা কথায় বলা যায়, জিলেড জানাচ্ছে যে, রেমডিসিভিরে করোনা রোগে কাজ হয়।
তবে কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে যে রেমডিসিভির যত আগে আগে দেওয়া যায় ততই কার্যকর হয়। করোনা সংক্রমণের যত শুরুর দিকে এই ওষুধ প্রয়োগ করা যাবে ততই কার্যকরী হবে। জিলেড বলছে, আগেভাগেই চিকিত্সা দেয়া হয়েছে এমন শতকরা ৬২ শতাংশ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীকে দেরিতে দেওয়া হয়েছে তাদের শতকরা ৪৯ ভাগ হাসপাতাল ত্যাগ করেছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে হলে আমাদের যুক্তরাষ্ট্র থেকে পূর্ণাঙ্গ উপাত্ত পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ খবর বের হওয়ার পর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ?‘ইতিবাচক’ বলে এর প্রশংসা করার পর জিলেডের শেয়ারের দাম ৬ শতাংশেরও বেশি বেড়ে গেছে। আমেরিকার করোনা ভাইরাস টাস্ক ফোর্সের চিকিত্সক অ্যান্থনি ফাউচি বলেন, প্রাথমিক ফল খুবই আশাব্যঞ্জক।—বিবিসি
সূত্র: ইত্তেফাক।