করোনায় আক্রান্ত হয়ে আত্মহত্যা করলেন ফ্রেঞ্চ ফুটবল ডাক্তার

নিউজ ডেস্ক:

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আত্মহত্যা করেছেন ফরাসি লিগ ওয়ানের ক্লাব রেইমসের ডাক্তার বের্নাদ গঞ্জালেজ। ক্লাব কর্তৃপক্ষ এমন তথ্যই নিশ্চিত করেছে। আর গঞ্জালেজের এই কাণ্ডে হতবাক পুরো রেইমস শহরবাসী।

এ সময় মেয়র আরও বলেন, ‘এ মৃত্যুর ঘটনায় আমি হতবাক, কেননা আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। সে শুধু ডাক্তারই না। সে রেইমসের অনেক মানুষের জন্য জিপিও বটে। সে তার মানবিকতা ও পেশাদারি গুণাগুণের জন্য পরিচিত ছিলেন। তাকে ফুটবল পরিবার মিস করবে এবং তার সঙ্গে যাদের যোগাযোগ ছিল।’

এদিকে রেইমসের ক্লাব প্রেসিডেন্ট জেন-পিয়েরে সায়লট এমন খবরে ‘স্তব্ধ’। ‘এই মহামারি রেইমসের হৃদয়ে আঘাত করেছে। একজন সেরা ব্যক্তিত্ব ও স্পোর্টসের সেরা পেশাদারি একজনকে হারালাম।’

করোনা ভাইরাসে ফ্রান্সে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।