পেরুতে করোনায় ২০ সাংবাদিকের মৃত্যু

অনলাইন ডেস্ক:

পেরুতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ২০ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। অপ্রতুল সুরক্ষা ব্যবস্থা নিয়ে রিপোর্টিংকালে তারা করোনা আক্রান্ত হন। দেশটির সাংবাদিক ইউনিয়ন মঙ্গলবার এ কথা জানায়।

ন্যাশনাল এসোসিয়েশন অব জার্নালিস্ট এর জুলিয়ানা লেইনেস বলেছেন,“ ১ জুন পর্যন্ত গোটা দেশে আমাদের ২০ জন সহকর্মী মারা গেছেন।”

লেইনেস বলেন, এদের বেশীর ভাগই অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাস্তায়, মার্কেটে এবং হসপিটাল থেকে রিপোর্টিং করার সময় সংক্রমিত হয়েছেন। ঘরে তৈরি মাস্ক পড়ে তারা সংক্রমনের কেন্দ্রস্থল হাসপাতালগুলোতে গিয়ে রিপোর্টিং করেছে।

পেরুর অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা আমাজান অববাহিকার লোরিটোতে ৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশীর ভাগই ফ্রিলান্সার।

সূত্র: ইত্তেফাক অনলাইন।