ভারতের তামিলনাড়ুতে বাস-কন্টেইনার সংঘর্ষে নিহত ১৯

নিউজ ডেস্ক:

ভারতের তামিলনাড়ুতে কেরল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি)-এর বাসের সঙ্গে মালবাহী কন্টেইনারের সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজারের

বৃহস্পতিবার ভোরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বাসটিকে ধাক্কা দেয় কন্টেইনারবাহী একটি ট্রাক। এতে এতো হতাহতের ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও পাঁচজন মহিলা। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। 

জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৫০-এর অধিক যাত্রী ছিল। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

কেরলের পরিবহণ মন্ত্রী একে সচিন্দ্রন সংবাদমাধ্যমকে বলেছেন, যাত্রীদের অধিকাংশই এনার্কুলাম, পালাক্কড়, ত্রিশূরের বাসিন্দা।

সূত্র: ডেইলী বাংলাদেশ।