ভারতে ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৫২৫

অনলাইন ডেস্ক:

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত একদিনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু বরণ করেছে ১২২ জন।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে সক্রিয় কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৪৭,৪৮০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪,৩৮৬ জন।

খবরে বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। মঙ্গলবার এক হাজারেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৪,৪২৭ জন। মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের হিসাবে তালিকায় আছে গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লি।

সূত্র: ইত্তেফাক অনলাইন।