
নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। পরীক্ষায় প্রধানমন্ত্রীর শরীরে ভাইরাসটি পজিটিভ আসার পর থেকে সেল্ফ আইসোলেশনে চলে যান তিনি।
শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বরিস জনসন টুইটারে লিখেন, গত ২৪ ঘণ্টায় আমার লক্ষণ প্রকাশ পেয়েছে এবং পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি পজিটিভ এসেছে। আমি এখন সেল্ফ আইসোলেশনে আছি। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি সরকারি দায়িত্ব পরিচালনা করব। ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধও অব্যাহত থাকবে।
তিনি আরো লিখেন, আমরা সবাই মিলে ভাইরাসটিকে দমন করব। বাড়িতে থাকুন, জীবন বাঁচান।
সূত্র: ডেইলী বাংলাদেশ।