
অনলাইন ডেস্ক:
ভারতের লাদাখে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় তিন সেনা নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন কর্নেল এবং দুই জন জওয়ান। লাদাখের গলওয়ান উপত্যকায় এই সংঘর্ষ ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সেনা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, কোন গোলাগুলিতে নয়, হাতাহাতি লড়াইয়ে ভারতীয় বাহিনীর তিন জন নিহত হন।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক করছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতকে একতরফা ভাবে কোন পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।