
অনলাইন ডেস্ক:
অভিনয় জগতের অনেক তারকাই আসল নামের পরিবর্তে ভিন্ন নামে পরিচিতি পেয়েছেন, পেয়েছেন খ্যাতি। আসল নাম শুনলে অনেকই তাকে চিনবেন না। এমনকী, শাবনূরের যারা পাগল ভক্ত, তারাও হয়তো মাথা চুলকাবেন।অভিনয় জগতের অনেক তারকাই আসল নামের পরিবর্তে ভিন্ন নামে পরিচিতি পেয়েছেন, পেয়েছেন খ্যাতি। আসল নাম শুনলে অনেকই তাকে চিনবেন না। এমনকী, শাবনূরের যারা পাগল ভক্ত, তারাও হয়তো মাথা চুলকাবেন।
চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক। চলচ্চিত্রে আসার পর পরিচালক এহতেশাম তখনকার কাজী শারমিন নাহিদ নুপুরের নাম বদলে চলচ্চিত্রের জন্য নতুন নাম দেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ হচ্ছে রাতের আলো। পরবর্তীতে তিনি এ নামেই পরিচিতি, খ্যাতি সবই পেয়েছেন। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান।
একে একে এ জুটি সুপারহিট ছবি দিতে থাকেন। সালমানের অকাল মৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে।
পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জনপ্রিয় জুটি অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন।
শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমান ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন শাবনূর।
অভিনয় থেকে অনিয়মিত হয়ে কয়েক বছর ধরে তিনি বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। জন্মদিনও সেখানেই পালন করেন। অস্ট্রেলিয়াতে শাবনূরের একমাত্র ছেলে নাহিন, বাবা-মা, ভাই-বোন সকলেই রয়েছেন। গত বছর স্বামী অনিকের সঙ্গে ডিভোর্সের পর পরিবারের সঙ্গেই থাকেন নায়িকা। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার