
অনলাইন ডেস্ক:
জয়া আহসান, থেমে থেমে প্রতিভার বিস্ফোরণ ঘটানোই যেন তার কাজ! ঢালিউড, টলিউড হয়ে বলিউডে পৌঁছানোর গল্প তো সবারই জানা। দুই বাংলার সেরা পুরস্কারগুলোতেও রয়েছে তার নিয়মিত অংশগ্রহণ। সুযোগ পেলেই প্রকৃতি, পোট্রেট, ফুল, নানা স্থানের ও নিজের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন জয়া। ছবিতে দেখা যাচ্ছে, গালে হাত দিয়ে আনমনে একদিনে চেয়ে আছেন জয়া আহসান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- ‘নরম ছোঁয়া’। এই ক্যাপশনের মাধ্যমে আসলে তিনি কি বুঝিয়েছেন তা নিয়ে ভক্তদের মাঝে রহস্যের সৃষ্টি করেছেন তিনি।
ছবিটি প্রকাশের পর অসংখ্য কমেন্টে ভরে গেছে। মাত্র ৪১ ছবিটিতে প্রায় ৪ হাজার লাভ রিয়েক্ট পড়েছে। তবে ছবিটি কবে, কোন উপলক্ষে বা কখন তোলা হয়েছে বিষয়টি খোলাসা করেননি অভিনেত্রী। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার