পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা : নাছির ইউ মাহমুদসহ তিনজন গ্রেফতার

অনলাইন ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকা জেলা পুলিশের যৌথ অভিযানে ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান। অন্যদিকে ঢাকা জেলা পুলিশের নেতৃত্ব দেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ ‍সুপার আব্দুল্লাহিল কাফী।

তবে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

উল্লেখ্য, সোমবার (১৪ জুন) দুপুরের দিকে আবাসন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করে ঢাকার সাভার মডেল থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়িকা পরীমনি। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply