‘ভাদাইম্যা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ভাদাইম্যা খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। আহসান আলী টাঙ্গাইলের সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

রোববার দুপুরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান আফজাল হোসেন জানান, লাশ হাসপাতালে রয়েছে। বাড়িতে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

আহসানের শ্যালক জজ আলী জানান, দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলো। এছাড়া তার লিভারে পানি ছিলো। রোববার সকালে তিনি অসুস্থ হলে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখানে থেকে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতো। প্রায় দুই যুগ আগে থেকে কৌতুক অভিনয় শুরু করে। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ভাদাইম্যা হিসেবে পরিচিতি লাভ করে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply