
স্টাফ রিপোর্টার:
সারাদেশে করোনার ভ্যাকসিন প্রদানের তৃতীয় দিনে করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (৯ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধন প্রক্রিয়া শেষ করে তারা এ ভ্যাকসিন গ্রহণ করেন।
এসময় ভ্যাকসিন গ্রহণ করেন রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান মঞ্জু, আওয়ামীলীগ নেতা ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম লাল, প্রভাষক গোলাম মোস্তফা, মির্জাপুর বছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসফিকুর রহমান সুমন, মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আফরোজা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল হাকিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির রনি, ডা. লাভলু, ডা. গোলাম রব্বানি প্রমুখ।
হাসপাতাল সুত্রে জানা গেছে সোমবার পর্যন্ত মিঠাপুকুরে ভ্যাকসিন গ্রহণ করেছেন ৮০ জন। নিবন্ধিত হয়েছে ৫৫৩ জন। সাধারণ জনগোষ্ঠীর জন্য এখন চল্লিশোর্ধ বয়সের সকল নারী ও পুরুষ রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার