রংপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর মুড়ি তৈরির কারখানায় অভিযান, জরিমানা

অনলাইন ডেস্ক:

রংপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর মুড়ি তৈরির কারখানাগুলোতে অভিযান চালিয়েছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই অভিযানে দুইটি মুড়ি কারখানার মালিককে জরিমানা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে রংপুরের মাহিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিসিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দুইটি মুড়ি তৈরির কারখানা পাওয়া যায়।

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, বিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply