
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরের কুখ্যাত ছিনতাইকারী আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিানো হয়েছে।
গ্রেফতার আব্দুল কাদের উপজেলার জাফরপুর গ্রামের মৃত. সাত্তারের ছেলে।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কাদের একজন চিহ্নিত ছিনতাইকারী ও চোর। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার