
স্টাফ রিপোর্টার:
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম বার্ষিকী পালন করেছে মিঠাপুকুর বিএনপি।
মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম রব্বানী।
এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির নেতা সাজেদুর রহমান রানা, মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, উপজেলা বিএনপির সদস্য সচিব হানিফ সর্দার, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হাসান সোহেল, বিএনপি নেতা শামীমুল রহমান শামিম, আব্দুল কাদের রুনু, খাজানুর রহমান খাজা, মনিরুজ্জামান মিঠু, রংপুর জেলা যুবদলের সহ-সভাপতি হরে কুমার, নুরবক্ত মন্ডল মুকুল, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু, সদস্য সচিব হুমায়ুন কবীর রিন্টু, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, জিকরুল ইসলাম, কৃষকদল সদস্য সচিব সাদেকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রওজার হোসেন লিখন, তাঁতীদলের সভাপতি গাজী সুলতান মাহমুদ সবুজ, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, মিঠাপুকুর কলেজ ছাত্রদলের সম্পাদক আজিজুল ইসলাম, সিনি. সহ-সভাপতি শাফিউল ইসলাম শিমুল, রংপুর জাসাস যুগ্ম আহ্বায়ক এনামুল হক তোতা, বিএনপি নেতা জাহেরুল ইসলাম, জাহিনুর চৌধুরী লেবু, রুহুল আমিন জুয়েল, জাকিরুল ইসলাম জাকু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান টিটুল লর্ড।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার