
স্টাফ রিপোর্টার:
২০০৫ সালের ১৭ আগষ্ট দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মিঠাপুকুর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খোড়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্তার হোসেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী সামদানি, আব্দল্লাহ আল মামুন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার