
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া অডিটরিয়ামে আরডিআরএস বাংলাদেশ’র উদ্যোগে এম্পাওয়ার ইয়থ ফর ওয়ার্ক প্রজেক্ট আয়োজিত চাকুরী মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।
বেগম রোকেয়া অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম বলেন, চাকুরী মেলার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ এবং যে সকল প্রতিষ্ঠান চাকুরি দেওয়ার জন্য তৃনমূল পর্যায়ে বেকারদের কাছে এসেছেন তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।
তিনি আরো বলেন, চাকুরীর চেষ্টা করা ভালো। তবে চাকুরীর জন্য না ঘুরে উদ্যোক্তা হওয়া অনেক ভাল। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অনেক আন্তরিক।
তিনি বলেন, যারা ব্যবসা বানিজ্য করতে ইচ্ছুক মুজিব বর্ষে তাদেরকে জামানত ছাড়াই ঋণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলার জন্য যুবক যুবক-যুবতিদের প্রতি আহবান জানান।
ইউএনও মামুন ভ‚ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চাকুরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, আরডিআরএস বাংলাদেশ এর সিনিয়র কো-অর্ডিনেটর মামুনুর রশিদ, আরডি ফুড লিঃ এর মহা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমূখ।
এর আগে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম চাকুরি মেলায় স্থাপিত চাকুরি দাতা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
এম২৪নিউজ/আখতার

