জাপা নেতা সাইফুর রহমান সেলিমের মৃত্যুতে মিঠাপুকুর প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান সেলিমের মৃত্যুতে গভীর শোক করেছে  মিঠাপুকুর প্রেসক্লাব।

এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল,  দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, কার্যকরী সদস্য প্রদীপ কুমার গোস্বামী, হাশেম মন্ডল, হাফিজুর রহমান মানিক,  মনিরুজ্জামান বিজয়, সনজিত কুমার মহন্ত,  আব্দুল হালিম, মোতাহার হোসেন,  বিপ্লব রহমান মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান সেলিম (৬৩) সোমবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় মিঠাপুকুর কলেজ মাঠে প্রথম যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে দ্বিতীয় যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাহেব মিয়ার প্রথম পুত্র।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply