
স্টাফ রিপোর্টার:
পৃথক আয়োজনের মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালন করেছে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৩ নভেম্বর) বেগম রোকেয়া অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে পৃথকভাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান রেহেনা আশিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মেজবাহুর রহমান, আনোয়ার সাদাত লেমন, মোন্নাফ হোসেন, সাইদুর রহমান মন্ডল প্রমুখ।
দুপুরে একইস্থানে এশারত আলী সরকার দলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জুলফিকার আলী সামদানী, ইলিয়াস আলী, আকতার হোসেন, আব্দুল লতিফ খান, সামছুল মন্ডল প্রমুখ।
এম২৪নিউজ/আখতার