মিঠাপুকুরে ৩৯৬০ পিচ নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ২

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ৩ হাজার ৯৬০ পিচ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনসহ (নিউরিফাইন) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে মিলনপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার শঠিবাড়ী হরিপুর সরকারপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রাহাত মিয়া (২২) ও পার্শবর্তী পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের মোস্তাফিজার রহমানের ছেলে লুৎফর রহমান (৩২)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার মিলনপুর ইউনিয়নের পলিরামেশ্বরপুর গ্রামে নেশা জাতীয় ইনজেকশনসহ দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। গোপনে সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। এসময় ৩ হাজার ৯৬০ পিচ নেশা জাতীয় ইনজেকশনসহ (নিউরিফাইন) রাহাত ও লুৎফর নামে দুই মাদক বিক্রেতাকে অটক করা হয়।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৯৬০ পিচ নেশা জাতীয় ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

এম২৪নিউজ/আখতার