
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বালারহাট ইউনিয়নের এনায়েতপুর গ্রামে একটি পুকুর থেকে গলায় গামছা পেচানো অবস্থায় ওই চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম লতিবপুর ইউনিয়নের জোতগোকুল গ্রামের মৃত আব্দুল বারির ছেলে। এ ব্যাপারে নিহত রফিকুলের স্ত্রী রাহিলা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মৃতের পরিবার, এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, গত রবিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রফিকুল অন্যান্য দিনের মত অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে স্থানীয় জায়গীরহাট বাজারের উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে যায়। তারপর সে আর ফিরে আসেনি। আজ মঙ্গলবার উপজেলার এনায়েতপুর গ্রামের একটি পুকুর থেকে গলায় গামছা পেচানো অবস্থায় রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাবাসীর ধারণা, দুষ্কৃতিকারীরা তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করে পালিয়েছে। এ ব্যাপারে নিহত রফিকুলের স্ত্রী রাহিলা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার