নৌকার রাশেককে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জাকির

মো: শামীম আখতার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে নৌকার প্রার্থী রাশেক রহমানকে হারিয়ে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার।

প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন পেয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৭শ ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকার প্রার্থী রাশেক রহমান পেয়েছেন ৭৪ হাজার ৫শ ৯০ ভোট।

বিপুল ভোটে জাকির হোসেন সরকার বিজয়ী হবার পরেও ফলাফল ঘোষণা দিতে বিলম্ব করায় এক পর্যায়ে সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা হলরুমে রবিবার (৭ জানুয়ারি) রাত ১০ টা ১৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।

জাকির হোসেন সরকার ও রাশেক রহমান ছাড়াও আসনটিতে আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনিছুর রহমান। তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০৩৩৪ ভোট। বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান ‘ডাব’ প্রতীকে পেয়েছেন ৩২৭ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মন্ডল ‘গামছা’ প্রতীকে পেয়েছেন ১০৭ ভোট। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত এনামুল হক ‘চেয়ার’ তীকে পেয়েছেন ২৬৫ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া ‘একতারা’ তীকে পেয়েছেন ১১৫ ভোট। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আব্দুল বাতেন ‘টেলিভিশন’ তীকে পেয়েছেন ১৩২৬ ভোট।

এই সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিলেন জাকির হোসেন সরকার। নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। গত ১৮ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন তিনি । জাকির হোসেন সরকার ৩৭ বছর ধরে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২য় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply