
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
আজ বুধবার (১৯ মার্চ) বিকেলে মিঠাপুকুর থানার আয়োজনে প্রতি মাসের ন্যায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ, মোঃ জাফর আলী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনীর আধুনিক যুগের মানুষ সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, নিপীড়িত মানুষের মানব প্রেম রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
মিঠাপুকুর থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, জাতি ধর্ম, বর্ণ ও রাজনৈতিক / সামাজিক / অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে থানায় সকল নাগরিকের সমান আইনগত অধিকার লাভের সুযোগ রয়েছে।
থানায় কিশোর হাজতখানায় ব্যবস্থা, মহিলা আসামী / ভিকটিমকে যথাসম্ভব মহিলা পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা থানায় ওয়ানস্টপ ডেলিভারী সার্ভিস চালুসহ থানায় সব সময় জনগণকে সেবা দিতে হবে। এতে বিন্দু পরিমাণ কার্পণ্য করা যাবে না। থানার আশপাশে কোনো দালাল থাকবে না। থানা হবে দালালমুক্ত, তাই জনগণ কোনোভাবেই যেন জনগণ হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো পুলিশ যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিঠাপুকুর থানা এবং বৈরাতীহাট তদন্তকেন্দ্রের, সকল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান প্রধান অতিথি। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।
মিঠাপুকুর থানার আয়োজনে অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত(প্রশাসন ও অপরাধ ) রংপুর, মোঃ আরমান হোসেন, পিপিএম, সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল, রংপুর এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং বৈরাতীহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বাবলু রায়সহ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার

