প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন মিঠাপুকুরের একশ গৃহহীন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে একশ গৃহহীন পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ভূমিহীন-গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে গতকাল বৃহস্পতিবার এসব গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জমির দলিল হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, নারী ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, আ’লীগ নেতা রেজাউল কবীর টুটুল ও মেসবাহুর রহমান প্রধান।

উল্লেখ্য, এর আগে প্রথম ধাপে এই উপজেলায় দুইশটি ঘর নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপে দুইশটির মধ্যে রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুরে ১৫০টি ও লতিবপুর ইউনিয়নের জায়গীরে ৫০টি। দ্বিতীয় ধাপে একশটি ঘর নির্মাণ হচ্ছে। এর মধ্যে বালুয়ামাসিমপুরে ৬০টি, বালারহাটে ১৮ এবং লতিবপুর ইউনিয়নের জায়গীরে ২২টি।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply