
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর মিঠাপুকুর নুর ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।
দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত দুরারোগ্য রোগে আক্রান্ত ১০ জন ব্যক্তির মাঝে ৫০ হাজার করে মোট ৫ লক্ষ টাকার চেক বিতারণ করেন তিনি। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মন্টু ফকির।
এসময় উপস্থিত ছিলেন, লতীবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আব্দুল কাদের, চেংমারী ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী নওয়াব আলী, বড়বালা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুয়েল, মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী প্রতুল চন্দ্র রায়, বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লোটাস পাইকার প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন,
এম২৪নিউজ/আখতার