বিপুল ব্যবধানে এগিয়ে জাকির হোসেন সরকার

স্টাফ রিপোর্টার:

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলছে ফলাফল ঘোষনা। ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়েছে। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বড় ব্যবধানে এগিয়ে আছে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ট্রাক প্রতীক নিয়ে জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ১শ ২৯ ভোট। রাশেক রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৫শ ৫টি ভোট।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply