বিশ্ব জনসংখ্যা দিবসে মিঠাপুকুরে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

বিশ্ব জনসংখ্যা দিবসে মিঠাপুকুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় ৬ জনকে পুরস্কৃত করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, নারী ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. শহিদুল ইসলাম। পরে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় ৬ জনকে পুরস্কৃত করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply