
স্টাফ রিপোর্টার:
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোশকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রশদর্শণের প্রতিবাদে রংপুরের মিঠাপুকুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমআর নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুমআর নামাজের পর উপজেলা সদরের কয়েকটি জামে মসজিদের মুসল্লীরা উপজেলা পরিষদের গেটে জড়ো হতে থাকেন। দুপুর ২টায় তারা সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর মহাবিদ্যালয়ের গেটের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন, মাওলানা বেলাল আহমেদ, মাওলানা জহুরুল ইসলাম, মোকলেছুর রহমান, লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বের ফ্রান্সের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বহিস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে ফ্রান্সের পণ্য বর্জণের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
এম২৪নিউজ/আখতার