মাছ চুরি ঠেকাতে পুকুরে দেয়া বিদ্যুতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মাছ চুরি ঠেকাতে পুকুরে দেয়া বিদ্যুতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শীতলগাড়ী গ্রামে। মৃত কিশোর আজাদ মিয়ার পুত্র নয়ন মিয়া (১৬)। সে ছোটকাল থেকে শীতলগাড়ী গ্রামে মামা জাহেদুল ইসলামের বাড়ীতে থাকতো।

ঘটনাস্থল পরিদর্শন করে বুধবার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীসহ মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সোমবার রাত ৯টা পর্যন্ত নয়ন মিয়াকে স্থানীয় বাজারের চায়ের দোকানে টিভি দেখতে দেখেছে এলাকাবাসী। এরপর রাতে নয়ন মিয়া বাড়ীতে ফিরেনি।

পরদিন ২৫ জুন মঙ্গলবার দুপুরে গ্রামবাসীরা স্থানীয় একটি পুকুরে নয়ন মিয়ার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা আরো জানায়, পুকুর মালিক একই গ্রামের মনির মিয়ার পুত্র শরিফুল ইসলাম মাছ চুরি ঠেকাতে পুকুরের চতুরদিকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। পুকুরে দেয়া ওই বিদ্যুতে জড়িয়ে নয়ন মিয়ার মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শিরা তাদের বর্ননায় মৃতের হাতসহ শরীরের বিভিন্নস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেন।

এলাকাবাসীরা আরো জানান, নয়ন মিয়ার বাবা আজাদ শ্বশুরবাড়ীতে ঘর জামাতা থাকতেন। ছোটকালে নয়ন মিয়া পিতৃহারা হবার পর মা ও মামার কাছে লালিত পালিত। পরে মা এর অন্যত্র বিবাহ হলে নয়ন মিয়া মামা-মামীর কাছে লালিত-পালিত হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply