মিঠাপুকুরের আলোচিত সমাজসেবা কর্মকর্তা গোলাম রব্বানীকে কুড়িগ্রামে বদলী

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরের আলোচিত সমাজসেবা কর্মকর্তা গোলাম রব্বানীকে কুড়িগ্রামে বদলী করা হয়েছে। তিনি সেখানে প্রবেশন কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। অপরদিকে, মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করবেন শরিফুল ইসলাম। তিনি কুড়িগ্রামে প্রবেশন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৫ মে মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। আগামী ৮ জুন ২০২২ইং তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।

প্রায় বছর দুয়েকরআগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন গোলাম রব্বানী। এরপর থেকে ভাতাভোগীদের হয়রানী, উৎকোচ গ্রহন ও মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্য মুলক আচরনের অভিযোগ ছিল। এছাড়াও, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভবিযোগে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল। সম্প্রতি, ৭৯০ জন প্রতিবন্ধি ব্যক্তিকে ভাতার আওতায় না এনে টালবাহানা করছিলেন সমাজসেবা কর্মকর্তা।

মিঠাপুকুরের আলোচিত সমাজসেবা কর্মকর্তা গোলাম রব্বানীকে বদলি

এঘটনায় রংপুর সমাজসেবা কার্যালয় হতে লিগ্যার নোটিশ প্রদান করা হয়। এরকম নানা ঘটনায় দির্ঘদিন হতে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল। অবশেষে তিনি মিঠাপুকুর হতে বদলী হলেন।

উল্লেখ্য, মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম রব্বানীকে প্রতিবন্ধী ভাতাভোগীদের হয়রানী ও কর্তব্যপালনে অবহেলার অভিযোগ এনে গত ২৮ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল মতিন কারণ দর্শানোর এই নোটিশ দেন।

নোটিশে বলা হয়, ২০২১-২০২২ অর্থ বছরে প্রতিবন্ধী ভাতা খাতে উপজেলায় ৭শ ৯০ জনের অতিরিক্ত বরাদ্দ আসে। বিষয়টি জানার পরও তিনি ফেব্রুয়ারী মাস পর্যন্ত এই অতিরিক্ত ভাতা প্রদান করেননি। দীর্ঘদন পর ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত ছাড়াই মাত্র ৬৫ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করেছেন। ১৯ মার্চ’২২ পর্যন্ত ৯ হাজার ৮শ ৭৪ জনের মধ্যে ৯ হাজার একশ ১৭ জনে পে-রোল সম্পন্ন করেছেন। এ কারণে প্রতিবন্ধী ভাতাভোগীরা যথাসময়ে উপকার বঞ্চিত হয়েছেন।

নোটিশে আরও বলা হয়, ওই কর্মকর্তার কর্তব্যে অবহেলার কারণে সরকারের মূল লক্ষ ব্যাহত হচ্ছে। গরীব, অসহায়, দুঃস্থ্য ও প্রতিবন্ধী মানুষেরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় বিভাগীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply