
নিউজ ডেস্ক:
মিঠাপুকুরের কৃতি সন্তান রংপুর মেডিকেল কলেজের (রমেক) মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরওয়ার জাহান এফআরসিপি ডিগ্রী অর্জন করেছেন।
মিঠাপুকুরের এই কৃতি সন্তান চলতি মাসে ইংল্যান্ডের রয়েল কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন গ্লাসগো হতে এ ডিগ্রী অর্জন করেন।
ডাঃ শাহ্ মোঃ সরওয়ার জাহানের এ কৃতিত্বপূর্ণ অর্জনে চিকিৎসক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি ইতোপূর্বে আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান হতে এফএসিপি এবং ইংল্যান্ডের রয়েল কলেজ অফ ফিজিশিয়ান, এডিনবার্গ হতে এফআরসিপি ডিগ্রী অর্জন করেছেন।
এছাড়া যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন অ্যাজমা ডিগ্রী লাভ করেন তিনি ।
এম২৪নিউজ/আখতার