
স্টাফ রিপোর্টার:
গত ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে অনুষ্ঠিত মিঠাপুকুর উপজেলার ১৭ ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছ।
আজ মঙ্গলবার বেগম রোকয়া অডিটরিয়ামে নব-নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য ও সাধারন সদস্যদর শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।
উপজেলা প্রশাসনের আয়াজনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন সহ নব-নির্বাচিত ১৭ ইউপি চেয়ারম্যান এসময় উপস্থিত ছিলন।
এসময় নব-নির্বাচিত চয়ারম্যান ও সদস্যদর বঙ্গবন্ধুর আদর্শে উজ্বীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অহবান জানান এইচ এন আশিকুর রহমান এমপি।
এদিকে, গত সোমবার (২৮মার্চ) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আসিফ আহসান।
উল্লেখ্য, সপ্তম ধাপে অনুষ্ঠিত মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) ৩, আওয়ামী লীগ (বিদ্রোহী) ৫, বিএনপি ২, জামায়াতের ৭ প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে উপজেলার ১৭টি ইউনিয়নে ২২১টি পদে মোট ১ হাজার ১৯২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৩১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯০ জন ও সাধান সদস্য পদে ৭৭৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেন।
এম২৪নিউজ/আখতার