
মো: শামীম আখতার:
মিঠাপুকুর উপজেলার ফকিরহাট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন আমিরুজ্জামান বুলবুল।
রবিবার দুপুরে অত্র প্রতিষ্ঠানে তার যোগদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও চেংমারী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল কবির টুটুল।
এসময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসেন আলী, অভিভাবক সদস্য আনারুল ইসলাম, আব্দুল মজিদ মিয়া, শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম, খালেদা আক্তার বানু, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জয়দুল হক, রুপসী আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ মোবারক আলী প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ৪ জন প্রার্থী অংশ নেন। এরমধ্যে প্রথম স্থান অর্জন করেন আমিরুজ্জামান বুলবুল। এরআগে তিনি রুপসী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এম২৪নিউজ/আখতার

