
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ শরিফুল ইসলাম সনজু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রংপুর (খ-সার্কেল)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার শঠিবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছে থাকা ২০০ পিচ ইয়াবা ও ৪,২০০ টাকা জব্দ করা হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার