মিঠাপুকুরে অগ্নিকান্ডে নগদ টাকাসহ বসতবাড়ী পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রামচন্দ্রপুর রূপসী কোনাপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, ২টি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ্য পারিবার সূত্রে জানা গেছে, রাণীপুকুর ইউনিয়নের রামচন্দ্রপুর রূপসী কোনাপাড়া গ্রামের মৃত এনছার আলীর ছেলে জয়দুল হকের বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এসময় বাড়িতে কেউ ছিলনা। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এসময় নগদ টাকা, ২টি ঘর ও আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। এ ঘটনায় প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে। বর্তমানে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নীচে বসবাস করছেন।