মিঠাপুকুরে অতিদরিদ্র নারীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

মিঠাপুকুরে প্রগতি কর্মসূচীর আওতায় অতিদ্ররিদ্র নারীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (সচিব) মো. গিয়াস উদ্দিন আহমেদ প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড ৮ দিন ব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করে।

পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা উপ-পরিচালক মোছা. রাবেয়া সুলতানা।

এসময় বক্তব্য রাখেন ইউএনও মামুন ভুঁইয়া, রংপুর প্রকল্প পরিচালক এস এম রফিকুল ইসলাম, সমন্বিত গাইবান্ধা উন্নয়ন প্রকল্প পরিচালক আব্দুস সবুর, রংপুর উপ-প্রকল্প কর্মকর্তা শামছুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে ৫০ জন নারী অংশ গ্রহন করছেন।

M24news/এসএ

 

Leave a Reply