
স্টাফ রিপোর্টার:
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-‘র ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মিঠাপুকুরে আলোচনা সভা, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মিঠাপুকুর এর আয়োজনে আলোচনা সভা শেষে সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা বেগম রোকেয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আখতার জেসমিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু।
এছাড়াও জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
এম২৪নিউজ/আখতার