মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার জগন্নাথপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহআলম নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অর্থদন্ডের আদেশ দেন।

তিনি জানান, সরকারি নির্দেশ অমান্য করে জগন্নাথপুর এলাকায় বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট এর মাধ্যমে শাহআলম নামে এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply