মিঠাপুকুরে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য তৈরির অপরাধে জরিমানা

স্টাফ রিপোর্টার:

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অনুমোদনহীন ভেজাল খাদ্য তৈরি বন্ধে রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

তিনি জানান, বিএসটিআইয়ের অনুমোদনহীন ভেজাল খাদ্য তৈরির দায়ে নিউ সার্ভিস হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে নিউ কল্পনা হোটেল কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply