রংপুরের দুই উপজেলায় ১৯ টি ইউনিয়নে নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর

রংপুর অফিস:

রংপুর বিভাগে ১৯ টি ইউনিয়নে নির্বাচন ইউনিয়ন পরিষদ চতুর্থ ধাপে নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠি হবে। রংপুরের গংগাচড়া ও বদরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ।সুষ্ঠু নির্বচনের সার্থে নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঢাকে ফেলেছে এই দুই উপজেলার প্রশাসন।

রংপুর জেলা নির্বাচন অফিসার মোঃ ফরহাদহোসেন জানান, গংগাচড়া ও বদরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জন, সাধারণ সদস্য পদে ৭০৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৬৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন।

দুই উপজেলার ২০০ টি কেন্দ্রে ৪ লক্ষ ২২ হাজার ১১৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৭ জন আনছার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। ২০০ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার১৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২হাজার৩৩২ জন পুলিং অফিসারও নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রশিক্ষন প্রদানের কর্মসুচি গতকাল বুধবার শেষ হয়েছে। এছাড়াও দুই উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবেন। পাশাপাশি র‌্যাব ও এপিবিএন সদস্যরা প্রতিটি ইউনিয়নে টহল দেবেন।

এর মধ্যে গংগাচড়া উপজেলায় ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৬৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এই উপজেলার ১০৭ টি কেন্দ্রে ২ লক্ষ ১৭ হাজার ১৭৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।একটি ইউনিয়নে ১০৭ জন প্রিজাইডিং অফিসার, ৬০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১২০৮ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

ইউনিয়ন গুলো হচ্ছে, বেতগাড়ী, কোলকোন্দ, বড়বিল, গংগাচড়া, লক্ষীটারী, গজঘন্টা, মর্ণেয়া,আলোমবিদিতর ও নোহালী।

এছাড়া বদরগঞ্জ উপজেলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন। এই উপজেলার ৯৩ টি কেন্দ্রে ২ লক্ষ ৪ হাজার ৯৪০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। ৯৩ জন প্রিজাইডিং অফিসার, ৫৬২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১২৪ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

ইউনিয়ন গুলো হচ্ছে রাধানগর, গোপীনাথপুর, রামনাথপুর, মধুপুর, গোপালপুর, দামোদরপুর, কুতুবপুর, কালুপাড়া, বিষ্ণপুর ও নোহালী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply