
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রংপুর ইউনিটের আয়োজনে গতকাল শনিবার মিঠাপুকুর মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আইনী সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট( ব্লাস্ট) রংপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট দিলরুবা রহমানের সঞ্চালনায় উন্মক্ত বক্তব্য রাখেন, রংপুর জেলা ও দায়রা জজ আদালত নং-০২ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ব্লাস্ট রংপুর ইউনিটের প্যানেল আইনজীবী এম. এম. আলম লাবলু,রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এ্যাডভোকেট আছমা আকতার (ইভা), জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোহন লাল কুজুর, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক উৎপল মিনজী, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি পলাশ টপ্য,কমিউনিটি প্যারালিগ্যাল ও উপজেলা নিজেরা করি’ র কর্মসূচি সংগঠক অনুপ দেবনাথ, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি বাবলু টপ্য, সীট রংপুরের ভলান্টিয়ার সাবরিনা ইয়াসমিন প্রমুখ।
আইনী সচেতনতা ক্যাম্পেইন ও যুগল মেলায় উন্মুক্ত আলোচনায় বক্তারা বক্তব্যে বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, নারী,শিশু এবং পুরুষদের আইন পরামর্শ, মধ্যস্থতা এবং মামলা দায়ের সংক্রান্ত আইনী সহায়তা দিয়ে থাকে। এটি তৃনমুল পর্যায়ে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনী,পরামর্শ ও সহায়তা প্রদান, বিকল্পে বিরোধ মামলা নিস্পত্তি, মামলা ও মধ্যস্থতা পরিচালনা করে। ব্লাস্ট সাধারণত পারিবারিক, দেওয়ানী,বাল্য বিবাহ বন্ধ এবং সংবিধান বিষয়ক ইস্যুগুলো নিয়ে আইনী পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে।
পাশা-পাশি আইন ও নীতি সংস্কারের মাধ্যমে মানুষের অধিকারের কার্যকর সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ব্লাস্ট গবেষণা এবং অ্যাডভোকেসী করে থাকে যার অংশ হিসেবে জনস্বার্থে মামলাও পরিচালনা করে বিশেষ ভূমিকা পালন করে আসছে এবং দরিদ্র জনগোষ্ঠী আদিবাসী, দলিত, হরিজন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ব্যক্তিসহ সকল নারী ও শিশুদের বিনামূল্যে আইনী পরামর্শ ও সহায়তা প্রদান করা হয় বলে বক্তারা জানান এবং আইনী সচেতনতা ক্যাম্পেইন অনেকে আইনি সহায়তা ও পরামর্শ গ্রহন করেছে।
এম২৪নিউজ/আখতার