
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে পৃথক আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত, র্যালী ও আলোচনা সভা।
দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার ব্যানারে বেগম রোকেয়া অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা রেজাউল করীম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, শামীমা আখতার জেসমিন ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু।
আলোচনা সভা শেষে সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
পরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
অপরদিকে, চেংমারী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা, রেজাউল করীম টুটুলের নেতৃত্বে বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়্যালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক রাশেক রহমান। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এদিকে, মিঠাপুকুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন ও যুবলীগের আহবায়ক শাহ আসাদুজ্জামান সোহাগের নেতৃত্বে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও র্যালী বের করা হয়।
এম২৪নিউজ/আখতার