মিঠাপুকুরে আনন্দঘন পরিবেশে জাতীয় ভোটার দিবস উদযাপন

নিউজ ডেস্ক:

“সঠিত তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনানুযায়ী মিঠাপুকুর উপজেলায় আনন্দঘন পরিবেশে ৬ষ্ট জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সাকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ দিবসের র‍্যালীসহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বাবু নিরঞ্জন মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকতা রোকনুজ্জামান সরকার সহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, নির্বাচন অফিসের কর্মকর্তা এবং কর্মচারীগণ।

এসময় সেবা প্রত্যাশী ভোটার সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply